,

মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন

news-image

নিজস্ব প্রতিবেদক : চার দিনের সফরে আগামীকাল সোমবার ঢাকায় আসছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লা শহিদ। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে এ আব্দুল মোমেনের আমন্ত্রণে তিনি ঢাকা সফরে আসছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে তার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী মঙ্গলবার দুই পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এদিন বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমির সঙ্গে মালদ্বীপের ফরেন সার্ভিস ইনস্টিটিউটের একটি সমঝোতা স্মারকও সই হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক কয়েক বছরে আরও শক্তিশালী হয়েছে। মালদ্বীপে কাজ করেন ৮ হাজারের মত প্রবাসী বাংলাদেশি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য