,

জনপ্রিয় নির্মাতা মনোয়ার খোকন আর নেই

news-image

অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রের নির্মাতা মনোয়ার খোকন আর নেই। আজ (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)।তথ্যটি  নিশ্চিত করেছেন পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক।

মনোয়ার খোকন নব্বই ও শূন্য দশকে অসংখ্য চলচ্চিত্র পরিচালনা করেছেন। তবে ‘স্বামী কেন আসামি’ ও ‘মেয়েরাও মানুষ’ চলচ্চিত্র দুটি তাকে বিশেষ স্থান দিয়েছে।

মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‌‘মনোয়ার খোকন ভাই দীর্ঘদিন ধরে কিডনি জটিলতাসহ নানারোগে ভুগছিলেন। উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। উনার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি’।

মনোয়ার খোকন ১৯৯২ সালে ‘লক্ষ্মীর সংসার’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় পরিচালনায় আসেন। তার সর্বশেষ পরিচালিত সিনেমা ‘পাওয়ার’।

এছাড়া তার নির্মিত চলচ্চিত্রগুলো হলো- স্বামী কেন আসামি, মেয়েরাও মানুষ, সংসারের সুখ-দুঃখ, ঘাত প্রতিঘাত, এক‌টি সংসারের গল্প, স্বপ্নের পুরুষ, খুনি শিকদার, কসম বাংলার মা‌টি, মা‌য়ের হাতের বালা, জিদ্দি, বাংলাভাই প্রভৃতি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য