,

১৭ মার্চ শুরু হচ্ছে না বাণিজ্য মেলা, জানালেন বাণিজ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পূর্বাচলের চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ১৭ মার্চ থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৬তম আসর আপাতত শুরু হচ্ছে না।

রবিবার সচিবালয়ে প্রদর্শনী কেন্দ্র হস্তান্তর অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ কথা জানান।

তিনি বলেন, ‘আমরা এবছর মেলা করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। ১৭ মার্চকে কেন্দ্র করে আমাদের প্রস্তুতি এগোচ্ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন এটাকে একটু স্লো করার জন্য। আশা করি, এ বছর একটা সময়ে আমরা মেলাটা করতে পারব।’

এক প্রশ্নে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘মেলা কখন শুরু হবে তা নির্ভর করছে ওপরওয়ালার ওপরে। পরবর্তীতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাগুলো ১ জানুয়ারিতেই শুরু হবে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ভবিষ্যতে সারা বছরই এখানে মেলা, বিভিন্ন পণ্য প্রদর্শনী, সোর্সিং প্রোগ্রাম হবে। পাশাপাশি বছরে দু’বার নিজস্ব পণ্য প্রদর্শনী করবে চীন।

ভবিষ্যতে এই প্রদর্শনী কেন্দ্রের নাম ‘বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার’ হবে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

 

 

 

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য