,

এমসি কলেজে গণধর্ষণ : বাদী ও ভুক্তভোগীকে নিরাপত্তা দেয়ার নির্দেশ

news-image

নিউজ ডেস্ক : সিলেটের এমসি কলেজে গণধর্ষণের ঘটনায় মামলার বাদী ও ভুক্তভোগীকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে সিলেটের পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে দুটি মামলা একই আদালতে (নারী ও শিশু ট্রাইব্যুনালে) পরিচালনার নির্দেশ দিয়েছেন।

এ মামলায় আদালত পরিবর্তন চেয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (৭ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আজ আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম আব্দুল কায়ুম ও সাবরিনা জেরিন। আদেশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন আইনজীবী ব্যারিস্টার এম আব্দুল কায়ুম নিজে।

তিনি জানান, আদালত পৃথক দুটি মামলার শুনানি একসঙ্গে করার পাশাপাশি ভুক্তভোগী ও তার স্বামীকে হয়রানি না করার নির্দেশ দিয়েছেন।

সূত্র : জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য