,

আইএসের হাতে খুন ১০৪ ইয়াজিদিকে ইরাকে দাফন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে আইএসের রাজত্বকালে নিহত ১০৪ সদস্যের দেহাবশেষ ফিরিয়ে এনে দাফন করেছে দেশটির ইয়াজিদি সম্প্রদায়। ২০১৪ সালে নিহত এই ব্যক্তিদের দেহাবশেষ শনাক্ত করে গণকবর থেকে তুলে আনা হয়, তারপর শনিবার নিনেভা প্রদেশের সিঞ্জার পর্বতের নিকটবর্তী কোহো গ্রামে দাফন করা হয়।

বিবিসি জানিয়েছে, আইএস উত্তর ইরাকে ইয়াজিদিদের এলাকাগুলোতে হামলা চালিয়ে কয়েক হাজার পুরুষকে হত্যা করেছিল, পাশাপাশি নারী ও শিশুদের দাস বানায় এবং ধর্ষণ করে।

জাতিসংঘ জানিয়েছে, আইএস এই সম্প্রদায়টির বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে।

ইয়াজিদি অর্গানাইজেশন ফর ডকুমেন্টেশন এর প্রধান খাইরি আলী ইব্রাহিম জানিয়েছেন, নিহত ওই ১০৪ জনের সবাই পুরুষ এবং আইএস তাদের সবাইকে আগস্ট, ২০১৪-তে হত্যা করেছিল।

কোহোতে আনার আগে বৃহস্পতিবার বাগদাদে অজানা সৈনিকদের স্মৃতিস্তম্ভে তাদের জন্য একটি শেষকৃত্য অনুষ্ঠিত হয়। এ সময় প্রত্যেকটি কফিন নিহত ব্যক্তিদের ছবি দিয়ে সাজানো ছিল।

ইয়াজিদি মানবাধিকার কর্মী মির্জা দিনায়ি বলেন, নিহতদের দেহাবশেষের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের প্রথম পদক্ষেপ এটি আর অন্যান্য ভুক্তভোগীদের জন্যও এটি একটি অন্তবর্তী বিচারের পদক্ষেপ হবে, নারীরা, শিশুরা, যারা গণহত্যা থেকে বেঁচে গিয়েছিল তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য