,

বসুন্ধরা বিটুমিনের বাণিজ্যিক কার্যক্রম শুরু

news-image

অনলাইন ডেস্ক : আনুষ্ঠানিকভাবে বাজারজাত শুরু হলো বহুল প্রত্যাশিত বসুন্ধরা বিটুমিনের। আজ রবিবার সকালে কেরানীগঞ্জের পানগাঁওয়ের বসুন্ধরা বিটুমিন প্লান্ট থেকে ১০ জন স্বনামধন্য ডিলারকে মানসম্মত বিটুমিন সরবরাহ করা হয়। এই কার্যক্রমের উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের ছেলে আহমেদ ওয়ালিদ সোবহান। এর মাধ্যমে দেশের ইতিহাসে প্রথম বেসরকারি খাতের বিটুমিন বাজারজাত শুরু হলো।

বসুন্ধরা বিটুমিনের কর্তাব্যক্তিরা জানান, দেশে বর্তমানে ৫ লাখ টন বিটুমিনের চাহিদা রয়েছে। যার প্রায় পুরোটাই বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। অন্যদিকে বসুন্ধরা বিটুমিন প্ল্যান্টে বছরে নয় লাখ টন বিটুমিন উৎপাদনের সক্ষমতা রয়েছে। শিগগিরই দেশের চাহিদা পূরণ করে প্রতিবেশী দেশগুলোতে রপ্তানির পরিকল্পনার কথা জানিয়েছেন তারা। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে উৎপাদিত আন্তর্জাতিক মানের এই বিটুমিন আমদানির চেয়ে তুলনামূলক সাশ্রয়ী দামে পাওয়া যাবে।

প্রকল্প পরিচালক প্রকৌশলী নাফিজ ইমতিয়াজ আলম বলেন, ২০১৭ সালে এই প্রকল্পের কাজ শুরু হয়। আজ সফলভাবে বাণিজ্যিক কার্যক্রমের যাত্রা শুরু করেছে। বিটুমিনের নতুন নতুন পণ্য দেশের জন্য হাজির করবে বসুন্ধরা, যা আগে কখনো দেশে আসেনি। এ জন্য বিশেষায়িত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এতে কারিগরি সহায়তা দিচ্ছে চীনের একটি প্রতিষ্ঠান। বসুন্ধরা গ্রুপ দেশের উন্নয়ন অগ্রযাত্রায় ভূমিকা রাখতে চায়। এর জন্য মানসম্মত বিটুমিন উৎপাদন করছে বসুন্ধরা।

প্রকল্প এলাকা ঘুরে দেখা যায়, বসুন্ধরা বিটুমিন প্ল্যান্টে এখন সারি সারি বিটুমিনভর্তি ড্রাম। যেখানে প্রতি ড্রামে ১৫০ কেজি বিটুমিন রয়েছে। হাজার হাজার এসব ড্রাম খুব শিগগিরই চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে। বাল্ক এবং ড্রাম দু’ভাবেই এসব বিটুমিন সরবরাহের ব্যবস্থা রয়েছে কর্তৃপক্ষের।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য