শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্পিকার শিরীন শারমিনের আরেক পুরস্কার

news-image

নিউজ ডেস্ক : নারী উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে ‘ডব্লিউআইসিসিআই অ্যাওয়ার্ড ২০২১: ফর উইমেন অব দা ডিকেইড ইন পাবলিক লাইফ অ্যান্ড লিডারশিপ’ পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

বাংলাদেশ-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল অব দা উইমেন্স ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে শনিবার আয়োজিত ‘এশিয়ান উইমেন অন্ট্রাপ্রেনিওরস সামিট ২০২১’- এ স্পিকারকে এ পুরস্কার দেওয়া হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, নারী উন্নয়নে দীর্ঘ দিন কাজ করার স্বীকৃতি স্বরূপ স্পিকার শিরিন শারমিনকে এই সম্মাননা দেওয়া হয়৷ উইমেন ইকোনমিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি হারবিন আরোরা স্বাক্ষরিত চিঠিতে এ পুরস্কারের বিষয়ে তাকে অবহিত করা হয়েছে।

৬-৭ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী এ সম্মেলনের প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে স্পিকার শিরিন শারমিন ভার্চুয়ালি যুক্ত হন। উইমেন্স ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডব্লিউআইসিসিআই) ১২০টি দেশের প্রায় আড়াই লাখ সদস্যদের মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমে শিল্পোদ্যোক্তা ও নারী নেতৃত্ব গঠনে কাজ করছে।

এর আগে মাল্টার প্রেসিডেন্ট মারি লুইস কোলেইরো প্রেসা, কোস্টারিকার প্রেসিডেন্ট লরা সিনসিলা মিরান্ডা, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড, চিলির প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেট, কিরগিজস্তানের প্রেসিডেন্ট রোযা ইসাকোভনা ওতুনবায়েভা, যুক্তরাজ্যের চেরি ব্লেয়ার, নোবেল বিজয়ী তিউনিসিয়ার ওয়েদেদ বৌসামেউই, নোবেল বিজয়ী গুয়েতেমালার রিগোবার্তা মেন্সুসহ অনেককে এই পুরস্কার দেওয়া হয়।

সূত্র : বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা