,

গৌরনদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় ৩ জন নিহত

news-image

অনলাইন ডেস্ক : বরিশালের গৌরনদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। শনিবার ভোর রাতে বরিশাল-ঢাকা মহাসড়কের ইল্লা ও ভূরঘাটার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ট্রাকচালক আকতার হোসেন (৩০) ও মো. রাসেল (২২) এবং হেলপার মো. সোহেল (২২)।

গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, একটি ট্রাক বিকল হয়ে যাওয়ায় সেটিকে অপর একটি ট্রাকের সঙ্গে বাঁশ দিয়ে বেঁধে টেনে নিয়ে যাওয়া হচ্ছিলো। পথে বাঁশটির বাঁধনে ত্রুটি দেখা দিলে ইল্লা ও ভূরঘাটার মাঝামাঝি স্থানে ট্রাক থামিয়ে সেটি ঠিক করছিলো চালক ও হেলপার। এসময় একটি কাভার্ডভ্যান পেছন থেকে এসে দুটি ট্রাককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

যানবাহন তিনটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। মরদেহগুলো সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য