,

করোনার টিকা দেওয়া হবে রবিবার, প্রস্তুত ১০১৫ কেন্দ্র

news-image

অনলাইন ডেস্ক : সারা দেশে মোট এক হাজার ৫টি হাসপাতালে একযোগে কভিড-১৯ ভ্যাকসিন প্রদান শুরু হচ্ছে আগামীকাল রবিবার। প্রথম দিন ১ হাজার ১৫টি কেন্দ্রে টিকা দেওয়া হবে। রাজধানীর ৫০টি হাসপাতালের জন্য ২০৪টিসহ এবং সারা দেশে ২ হাজার ৪০২টি টিম এই টিকাদানে কাজ করবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ শনিবার (৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

এতে বলা হয়, রবিবার রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালের ভ্যাকসিন প্রয়োগ কেন্দ্রে রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিরা উপস্থিত হয়ে করোনাভাইরাসের ভ্যাকসিন নেওয়ার মাধ্যমে জনসাধারণকে এই ভ্যাকসিন নিতে উদ্বুদ্ধ করবেন।

ব্রিফিংয়ে আরো জানানো হয়, রবিবার সকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন রাজধানীর গাস্ট্রোলিভার হাসপাতালে এই ভ্যাকসিন নেবেন। একই দিনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে এই ভ্যাকসিন নেবেন।

ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ও অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এদিকে রবিবার (৭ ফেব্রুয়ারি) যারা টিকা নেবেন তাদের কাছে আজ শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলের মধ্যে মুঠোফোনে খুদে বার্তা পৌঁছে যাবে। স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের পরিচালক মিজানুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য