,

করোনার ভবিষ্যদ্বাণী করা বিল গেটসের আরও ২ বিপর্যয়ের আশঙ্কা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ২০১৫ সালে করোনার ভবিষ্যদ্বাণী করেছিলেন মাইক্রোসফ্ট-এর সহ-প্রতিষ্ঠাতা বিজনেস ম্যাগনেট বিল গেটস। এবার অদূর ভবিষ্যতে আরও দুই বিপর্যয় আঁচ পাচ্ছেন তিনি। বিল গেটস সম্প্রতি ডেরেক মুলারের অত্যন্ত জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘ভেরিটাসিয়াম’-এ ভিডিও কলে হাজির হয়ে ২ বিপর্যয়ের আশঙ্কা করেছেন।

সেখানে তিনি বলেন, নিঃশ্বাসপ্রশ্বাস সম্পর্কিত বেশ কয়েকটি ভাইরাস রয়েছে। সেগুলো একের পর এক আসবে। শ্বাসকষ্টজনিত রোগগুলো অত্যন্ত ভয়ের। কারণ সংক্রামিত হওয়ার পরেও মানুষ বিমানে কিংবা বাসে ওঠে, চলাফেরা করে। ইবোলার মতো ভাইরাস আক্রমণ হলে হাসপাতালেই কাটাতে হয় অধিকাংশ সময়।

বিল গেটসকে মুলার আগামী বিপর্যয়ের ব্যাপারে আলোকপাত করতে বলেন। বিল গেটস বলেন, এক জলবায়ু পরিবর্তন। প্রতি বছর মৃতের সংখ্যা বাড়বে। যা মহামারি জনিত মৃত্যুর থেকেও বেশি হবে। আর দুই বায়ো-টেরোরিজম। যে ক্ষতি করতে চাইবে, সে নিজের খরচে কোনও ভাইরাসের জন্ম দেবে। যার ফল মহামারির থেকেও ভয়ঙ্কর হবে।

উল্লেখ্য, ২০১৫ সালে ‘টেড টক’ অনুষ্ঠানে এসে বিল গেটস বলেছিলেন, আমরা পরবর্তী প্রকোপের জন্য আমরা প্রস্তুত নই। আগামী কয়েক দশকের মধ্যে এক কোটি মানুষ মারা যাবেন। কোনও মিসাইল নয়, জীবানুই মারবে। যা যুদ্ধের থেকেও অনেক বেশি সংক্রামক হবে। সূত্র : নিউজ এইটটিন ও ডিএনএ ইন্ডিয়া।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য