,

টিকাদানে ‘এ’ মানের প্রস্তুতি

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য অধিদপ্তরের করোনার টিকা দেওয়ার প্রস্তুতি ‘এ’ মানের। কাল দেশের ১ হাজার ৫টি হাসপাতালে করোনার টিকা দেওয়া হবে। আজ শনিবার দুপুর পর্যন্ত ৩ লাখ ২৮ হাজার মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন। আজ পর্যন্ত সুরক্ষা অ্যাপ চালু হয়নি।

আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, টিকা দেওয়ার প্রস্তুতি ‘এ’ মানের। ১০০–এর মধ্যে ৭৫ নম্বর পেলে এ মানের হয়।

আগামীকাল সারা দেশে টিকা কর্মসূচির সার্বিক পরিস্থিতি সম্পর্কে গণমাধ্যমকে জানানোর জন্য এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এতে অধিদপ্তরের দুজন অতিরিক্ত মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মহাপরিচালক বলেন, ঢাকা শহরে ৫০ টি হাসপাতালে ও ঢাকার বাইরে সারা দেশে ৯৫৫টি হাসপাতালে কাল টিকা দেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী কাল সকাল ১০টায় স্বাস্থ্য অধিদপ্তরে কর্মসূচির উদ্বোধন করবেন।

প্রথম পর্যায়ে ৩৫ লাখ মানুষকে টিকা দেওয়া হবে। এ পর্যন্ত মাত্র ৩ লাখ ২৮ হাজার মানুষ নিবন্ধন করেছেন। নিবন্ধনের হার কম। তা ছাড়া নিবন্ধন অ্যাপও চালু হয়নি। এ পর্যন্ত যাঁরা নিবন্ধন করেছেন, তাঁদের অনেকেই জানেন না কবে তাঁরা টিকা নিতে পারবেন। টিকা নেওয়ার ব্যাপারে প্রচার–প্রচারণাও কম বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য