,

বাংলাদেশ থেকে টিকা নেবে না হাঙ্গেরি

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশের কাছ থেকে করোনার টিকা নেবে না হাঙ্গেরি। বৃহস্পতিবার গণমাধ্যম হাঙ্গেরি টুডে’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হাঙ্গেরির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার পাঁচ হাজার ডোজ করোনা ভ্যাকসিন শুভেচ্ছা-স্বরূপ হাঙ্গেরিকে দেওয়ার প্রস্তাব দিয়েছিললো, হাঙ্গেরি এই ভ্যাকসিন নিতে চায় না। তবে, ভ্যাকসিন গ্রহণ না করার কারণ জানানো হয়নি।

দেশটির ট্যাবলয়েড পত্রিকা ব্লিক বুধবার জানিয়েছিলো, সংযুক্ত যমজ শিশু রাবেয়া ও রোকাইয়াকে সফল অপারেশনের মাধ্যমে আলাদা করা এবং অ্যাকশন ফর ডিফেন্সলেস পিপল ফাউন্ডেশনের হাঙ্গেরিয়ান চিকিৎসকদের ৫০০ রোগীর প্ল্যাস্টিক সার্জারির কৃতজ্ঞতা স্বরূপ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার পাঁচ হাজার ডোজ ভ্যাকসিন হাঙ্গেরিকে দেওয়ার প্রস্তাব দিয়েছিলো বাংলাদেশ।

হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় সরকারপন্থি ম্যাগেয়ার নেমজেৎ পত্রিকাকে বলেছে, আমরা এই প্রস্তাবের জন্যে ধন্যবাদ জানাই। কিন্তু, এটা গ্রহণ করছি না। তবে, কেন এই প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয়েছে, তা উল্লেখ করা হয়নি।

সূত্র : বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য