,

রাতের খাবার শেষের মুহূর্তেই বাবা-মেয়েকে চাপা দিল ট্রাক

news-image

পাবনা সংবাদদাতা : সারা দিনের কাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফেরেন দিনমজুর শাহ বাবু (৩৭)। মেয়ে বৃষ্টিকে (১২) নিয়ে পরিবারের অন্যদের সঙ্গে রাতের খাবার খাচ্ছিলেন। বিনা মেঘে বজ্রপাতের মতো হঠাৎ সিমেন্টবোঝাই একটি ট্রাক ঢুকে পড়ল ঘরে।

কিছু বুঝে ওঠার আগেই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে প্রাণ গেল বাবা-মেয়ের।

শুক্রবার রাতে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটেছে পাবনার সাঁথিয়ার উপজেলার ভিটাপাড়া এলাকায়। দুর্ঘটনায় অল্পের জন্য বেঁচে যান শাহ বাবুর স্ত্রী লাকী খাতুন (৩২) ও তিন বছরের ছেলে সাগর।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ঘটনার সময় নগরবাড়ি থেকে সিমেন্টবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-৪৫৩২) সিরাজগঞ্জের বাঘাবাড়ির দিকে যাচ্ছিল।

পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ভিটাপাড়া এলাকায় রাস্তার পাশে টিনের ঘরের ভেতরে ঢুকে পড়ে।

এ সময় রাতের খাবার খাচ্ছিলেন দিনমজুর শাহ বাবু ও তার স্ত্রী-সন্তান। হঠাৎ করে সিমেন্টবোঝাই ট্রাকটি ঘরে ঢুকে পড়লে তার নিচে চাপা পড়ে শাহ বাবু ও তার মেয়ে বৃষ্টি ঘটনাস্থলেই মারা যান। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পান তার স্ত্রী লাকী খাতুন ও ছেলে সাগর।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক-হেলপার পালিয়ে যায়। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য