,

বিশ্বের সবচেয়ে বড়, ১২০০ মেগাওয়াটের ব্যাটারি তৈরি করছে অস্ট্রেলিয়া

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সবচেয়ে বড় ব্যাটারি তৈরি করছে অস্ট্রেলিয়া, যা ১২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন হবে। ব্যাটারিটি হবে বিশ্বের সর্ববৃহৎ শক্তিধারক। নবায়নযোগ্য শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের বিশাল এক প্রকল্পের গতি এগোনোর সাথে সাথে, নতুন ব্যাটারিটি নির্মাণের এই উদ্যোগ শুরু হয়েছে দেশটিতে।

অস্ট্রেলিয়ার কয়লা খনি শিল্পের জন্য পরিচিত নিউজ সাউথ ওয়েলস রাজ্যে প্রকল্পটি চলছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে আছে বর্তমানে আকারের দিক থেকে বিশ্বের এক নম্বর শক্তিকোষ। কিন্তু, অস্ট্রেলীয় প্রকল্পের ব্যাটারিটি হবে তার চাইতেও তিনগুণ বড়।

প্রকল্পে অর্থায়নকারী সংস্থা নবায়নযোগ্য জ্বালানি তহবিল- সিইপি এনার্জি পিটিওয়াই ২০২২ সালের শুরুর দিকে এটি তৈরির কাজ শুরু করবে। আর ওই বছরই সেটি চালু করা হবে বলে শুক্রবার এক বিবৃতিতে জানায় সংস্থাটি।

বিবৃতিতে সংস্থার চেয়ারম্যান মরিস লেম্মা বলেন, নবায়নযোগ্য শক্তির নিরবিচ্ছিন্ন প্রবাহ নিশ্চিত করতে এবং তার মাধ্যমে কয়লা ও গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন থেকে সরে আসার পদক্ষেপে; বড় আকারের ব্যাটারিগুলো প্রধান ভূমিকা পালন করবে।

সূত্র: ব্লুমবার্গ

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য