,

শাহরুখের গান গাইলেন তামান্না

news-image

বিনোদন ডেস্ক : মুম্বাইয়ে একটি ডিনার পার্টিতে সম্প্রতি বন্ধুবান্ধবের সঙ্গে অংশ নিয়েছিলেন দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। সেই পার্টিতে ‘সাই রা’ খ্যাত এই অভিনেত্রী পরেছিলেন কালো পোশাক। শুধু তাই নয়, বন্ধুদের সঙ্গে দারুণ সময়ও কাটিয়েছেন তিনি।

মজার বিষয় হলো, সেই পার্টিতে তামান্নার কণ্ঠে উঠে এসেছে বলিউড বাদশা শাহরুখ খানের জনপ্রিয় এক গান। ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, ওই পার্টিতে শাহরুখের চিরসবুজ গান ‘ইয়ে দিল দিওয়ানা’ গেয়ে শোনান তামান্না।

একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে তামান্না নব্বই দশকের জনপ্রিয় ওই গান গাইছেন। গানের কথা ভুলে গেলেও ঠোঁট মিলিয়ে চলেছেন তামান্না।

তামান্না ভাটিয়ার হাতে এই মুহূর্তে রয়েছে বেশ কয়েকটি বড় প্রজেক্ট। সম্প্রতি তিনি ওয়েব সিরিজ ‘দ্য নভেম্বর স্টোরি’র শুট শেষ করেছেন। সামনে তাকে ‘সীতিমার’, ‘লাভ মকটেইল’-এর রিমেক ও ‘গুরথুন্ডা সীথকালাম’ সিনেমায় দেখা যাবে। এ ছাড়া ‘অন্ধধুন’ সিনেমার তেলেগু রিমেকেও কাজ করবেন তামান্না।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য