,

জয়া-মিথিলা- ‍সৃজিত-জাহিদ-রিয়াজ একসঙ্গে কী করছেন!

news-image

বিনোদন ডেস্ক : ভারতের কলকাতায় চলছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। শুক্রবার নন্দনে সেই উৎসবে হাজির হয়েছিলেন টালিউডের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও তার স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলাও। খবর জিনিউজের। সেখানেই সৃজিত-মিথিলার সঙ্গে একফ্রেমে দেখা গেল জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, অভিনেতা জাহিদ হাসান ও চিত্রনায়ক রিয়াজকে। সেই ছবিই নিজেই ফেসবুকে পোস্ট করেছেন মিথিলা। ছবিতে তাদের একই সারিতে বসে থাকতে দেখা যাচ্ছে। ছবিটি ছড়িয়ে পড়তেই প্রশ্ন উঠেছে, তবে কি জয়া আহসানের সঙ্গে মিথিলার পুরনো তিক্ততা মিটে গেছে?

প্রসঙ্গত, টলিপাড়ায় কানপাতলেই একসময় শোনা যেত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে অভিনেত্রী জয়া আহসানের সম্পর্কের কথা। সৃজিতের একাধিক ছবিতে অভিনয়ও করেছেন জয়া। তবে যে কোনও কারণেই হোক, তাদের সেই সম্পর্ক বেশিদূর এগোয়নি।

শোনা যায়, সৃজিতকে নিয়েই জয়া-মিথিলার মধ্যে দূরত্ব তৈরি হয়। এমনকি সৃজিত-মিথিলার রিসেপশনে টলিপাড়ার বহু তারকাকে আমন্ত্রণ জানানো হলেও নিমন্ত্রণ পাননি জয়া। সেসময় গুঞ্জন ওঠে, মিথিলার আপত্তিতেই নাকি জয়াকে নিমন্ত্রণ করা হয়নি। যদিও রিসেপশনে পরিচালকের অন্যান্য বান্ধবীদের নিমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল। বাদ পড়েছিলেন শুধু জয়া আহসান আর ঋতাভরী চক্রবর্তী।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য