,

দ্বিতীয় দিনেই এগিয়ে পাকিস্তান

news-image

স্পোর্টস ডেস্ক : আরনিক নরকিয়ার ৫ উইকেট শিকারে পাকিস্তানের প্রথম ইনিংস গুটিয়ে গেল ২৭২ রানে। তবে ব্যাটিংয়ে নেমে বিপদে পড়তে হলো দক্ষিণ আফ্রিকাকে। তাতে স্বাগতিকেরা দিন শেষ করল এগিয়ে থেকে।

শুক্রবার রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে প্রোটিয়াদের স্কোর ১০৬/৪। এখনো ১৬৬ রানে পিছিয়ে আছে কুইন্টন ডি ককের দল।

অধিনায়কের ব্যাটের দিকেই এখন তাকিয়ে অতিথিরা। ডি কক ১১ বলে ২৪ রানে অপরাজিত আছেন। তেম্বা বাভুমা ৪৫ বলে ১৫ রানে অপরাজিত আছেন।

সাব-কন্টিনেন্টে প্রোটিয়াদের রেকর্ড মোটেও ভালো নয়। এই অঞ্চলে শেষ ২৫ ইনিংসে মাত্র তিনবার তারা তিন শ পেরোতে পেরেছে। করাচিতে প্রথম টেস্ট ৭ উইকেটে হেরে সিরিজে ১-০ তে পিছিয়ে আছে দলটি।

এখন দুই ম্যাচের সিরিজ ড্র করতে হলেও এই ম্যাচ জিততে হবে প্রোটিয়াদের। পথটা এখন কঠিনই।

যদিও পাকিস্তানের প্রথম ইনিংসের স্কোরটা তারা নাগালেই রাখতে পেরেছিল। যার পেছনে বড় ভূমিকা নরকিয়ার। ৫৬ রান খরচায় ৫ উইকেট নেন এই ডানহাতি পেসার।

আগের দিনের ৩ উইকেটে ১৪৫ রান নিয়ে দিন শুরু করা পাকিস্তান এদিন দ্রুতই উইকেট হারাতে থাকে। বাবর আজম (৭৭) আগের দিনের রানের সঙ্গে আর কোনো রান যোগ করতে পারেননি। ফাওয়াদ আলম (৪৫) নতুন দিনে তিন রান করতে পেরেছেন।

তবে ফাহিম আশরাফ খেলেছেন অসাধারণ। ৭৮ রানে অপরাজিত থেকে যান এই বাঁহাতি ব্যাটার।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক