,

মিয়ানমারের সেনাবাহিনীকে ক্ষমতা হস্তান্তরের আহ্বান বাইডেনের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ক্ষমতা গ্রহণের পর এই প্রথম বিদেশ নীতি নিয়ে বৃহস্পতিবার (৪ফেব্রুয়ারী) প্রথম মুখ খুললেন বাইডেন। টেলি-যোগাযোগের ওপর নিষেধাজ্ঞা তুলে সহিংসতা থেকে বিরত থাকতে তিনি মিয়ানমারের সেনাশাসকের প্রতি আহ্বান জানান। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মিয়ানমারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের ইচ্ছাকে প্রত্যাখ্যান করা এবং একটি নির্ভরযোগ্য নির্বাচনের ফলাফলকে মুছে ফেলার চেষ্টা করা কোনোভাবেই উচিত নয়। মিয়ানমারের জেনারেলরা দেশটির ক্ষমতা নেওয়ার পর যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বিষয়টি নিয়ে কাজ করছে। এছাড়াও তিনি মিয়ানমারের সেনাবাহিনীকে দখলকৃত ক্ষমতা ছেড়ে দিয়ে সকল বন্দী অ্যাকটিভিস্ট ও কর্মকর্তাদের মুক্তি দেওয়ার দাবি জানান তিনি।’

৫৩ মিলিয়ন জনসংখ্যার মিয়ানমারে অর্ধেক মানুষ ফেসবুক ব্যবহার করে। কিন্তু ইতিমধ্যে, দেশটির ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দিয়েছে সেনাশাসকেরা। জরুরি অবস্থা জারি থাকায় রাস্তায় নামতে না পারলেও সামাজিক মাধ্যমে অভ্যুত্থানের বিরোধিতা করে আসছিল দেশটির মানুষ। ।

সু চি সরকারের ২৪ জন মন্ত্রী, উপমন্ত্রী এবং প্রতিমন্ত্রীকে বরখাস্ত করে সেই সঙ্গে নতুন ১১ জন মন্ত্রী নিয়োগ করা হয়েছে।
অভিযানের সময় তার ঘরে অবৈধ ওয়াকিটকি রেডিও পাওয়া গেছে বলে পুলিশের অভিযোগ। এই ঘটনার ভিত্তিতে অভ্যুত্থানের দুইদিন পর সু চিকে ১৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য