,

আল জাজিরার প্রতিবেদন বিদেশভিত্তিক আরেকটি ষড়যন্ত্র : আমু

news-image

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, জনবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আল জাজিরার প্রতিবেদন উদ্দেশ্যমূলক, ভিত্তিহীন ও ষড়যন্ত্রের অংশ।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এই প্রতিবেদনের তীব্র নিন্দা জানিয়ে আমির হোসেন আমু বলেন, করোনা সংকট মোকাবেলায় সরকারের সাফল্য, পদ্মা সেতুসহ মেগা প্রকল্পগুলো যখন দৃশ্যমান, উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশকে এগিয়ে নিয়ে বঙ্গবন্ধু কন্যার মানবিক ও আদর্শিক নেতৃত্ব যখন বিশ্বব্যাপী প্রশংসিত ঠিক সেই মুহূর্তে এমন প্রতিবেদন দেশবিরোধী ও প্রতিহিংসামূলক ষড়যন্ত্রের রাজনীতির নির্লজ্জ বহিঃপ্রকাশ।

তিনি বলেন, আন্দোলন-সংগ্রামে ব্যর্থ হয়ে যারা বাঁকা পথে ক্ষমতায় যাওয়ার দুঃস্বপ্ন দেখছে, এই অপপ্রচার সেই স্বাধীনতাবিরোধী অপশক্তি ও তাদের পৃষ্ঠপোষকদের ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। বিদেশে বসে যারা দেশবিরোধী অপপ্রচার করছে এবং উসকানি দিচ্ছে আল জাজিরার প্রতিবেদনে, সেই অশুভ চক্রের যোগসাজশ রয়েছে উল্লেখ করে আমির হোসেন আমু বলেন, এই প্রতিবেদন বিদেশ ভিত্তিক আরেকটি ষড়যন্ত্র। আওয়ামী লীগ নেতা দেশ বিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান।

সূত্র : কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য