,

ছাগল চুরির অপরাধে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার

news-image

অনলাইন ডেস্ক : মাদারীপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তুহিন দর্জিকে (৩০ ) ছাগল চুরির অপরাধে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পুরাতন ফেরিঘাট এলাকার মাদারীপুর-শিবচর আঞ্চলিক সড়কের ওপর থেকে একটি প্রাইভেটকারসহ গ্রেফতার করা হয়।

তুহিন দর্জি শহরের ইটেরপুল এলাকার ও জেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি ও ঘটমাঝি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির দর্জির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তুহিন দর্জি বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পুরাতন ফেরিঘাট এলাকার রাস্তার পাশ থেকে লোকমান মালত নামে এক ব্যক্তির একটি ছাগল চুরি করে প্রাইভেটকারে করে নিয়ে যাচ্ছিল। এ সময় স্থানীয় লোকজন চোর চোর বলে চিৎকার করে। পথেমধ্যে শিবচর থেকে একটি পুলিশের গাড়ি রাস্তা দিয়ে মাদারীপুরে আসছিল। এ সময় পুলিশের গাড়িটি প্রাইভেটকারটিকে সামনে থেকে আটকে ফেলে গাড়ির মধ্য হতে একটি ছাগলসহ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তুহিন দর্জিকে গ্রেফতার করে। পরে পুলিশ সাদা রংয়ের প্রাইভেটকার, ছাগলসহ তুহিন দর্জিকে থানা নিয়ে যায়।

ছাগলের মালিক লোকমান মালত বলেন, ঘাস খাওয়ার জন্য বাড়ির সাথে রাস্তার পাশে আমি ছাগলটিকে বেঁধে রাখি। হঠাৎ করে একটি সাদা প্রাইভেটকার থেকে এক লোক নেমে আমার ছাগলটিকে গাড়িতে উঠিয়ে নিয়ে যাচ্ছিল। এ সময় আমরা ধাওয়া করি এবং পথেমধ্যে পুলিশ এসে প্রাইভেটকারসহ তুহিনকে ধরে ফেলে। আমি এর বিচার চাই।

জেলা ছাত্রলীগের সভাপতি মো. জাহিদ হোসেন অনিক বলেন, আমি ছাগল চুরির ঘটনা শুনেছি। যদি এ ঘটনা সত্য হয় তাহলে আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিব।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম মিঞা বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য