,

রাজধানীর পেঁয়াজের বাজারে হঠাৎ আগুন!

news-image

নিজস্ব প্রতিবেদন : হঠাৎ করেই রাজধানীতে দেশি পেঁয়াজের ঝাঁজ বেড়ে গেছে। খুচরা বাজারে এক লাফে কেজিতে ৫ থেকে ১২ টাকা বেড়ে গেছে। এই দাম বাড়ার পেছনে একে অপরকে দায়ী করছেন।

বৃহস্পতিবার কাওরান বাজারে দেখা গেছে প্রতি কেজি পেঁয়াজ ৩৬ থেকে ৩৮ টাকা বিক্রি হয়েছে।

আর পাইকারিতে দাম ছিল ৩৪ টাকা কেজি। কিন্ত এক সপ্তাহ আগেও কাওরান বাজারে প্রতি কেজি পেঁয়াজ ২৬ থেকে ২৮ টাকায় বিক্রি হয়েছিল।

বাজারটির পেঁয়াজের পাইকারি বিক্রেতা আশরাফ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘এখন বেশির ভাগ দেশি পেঁয়াজের জোগান আসছে ফরিদপুর থেকে। সেখান থেকে আমরা আজ ৪০ কেজির প্রতি বস্তা ১ হাজার ২০০ টাকায় কিনেছি। এর সঙ্গে পরিবহন খরচ কেজিপ্রতি ৩ টাকা। তাতে প্রতি কেজি পেঁয়াজের দাম পড়েছে ৩৩ টাকা। এ পেঁয়াজ কিছুতেই পাইকারিতে ৩৪-৩৫ টাকার কমে বিক্রি সম্ভব নয়।’ দাম বাড়ার জন্য এই বিক্রেতা দায়ী করেন ঘন কুয়াশাকে।

শ্যামবাজারে আজ পাইকারিতে প্রতি কেজি পেঁয়াজ ২৫ থেকে ২৮ টাকায় বিক্রি হচ্ছে। এ এলাকার পাইকারি আড়তদার গণমাধ্যমকে জানান, পেঁয়াজের দাম মাঝে কমে গেলেও এখন আবার বেড়েছে। উৎপাদন খরচ বেশি হওয়ায় এবার কৃষক পর্যায়ে দাম বেড়ে গেছে।

এদিকে রাজধানীর মিরপুর ১১ ও শান্তিনগর বাজারে, প্রতি কেজি পেঁয়াজ ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হয়েছে। বিক্রেতারা জানান, জোগান আগের চেয়ে কমে গেছে, তাই দাম বাড়তি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য