,

স্বস্তিতে দিন পার বাংলাদেশের

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম ইনিংসে চারশতাধিক রান তুলে চ্যালেঞ্জের আহ্বান জানানো বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে নেমেও স্বস্তিতে নেই ওয়েস্ট ইন্ডিজ। চট্টগ্রামে দ্বিতীয় দিনের শেষ ভাগে ৭৫ রান তুলতে ২ উইকেট হারিয়েছে সফরকারীরা। বাংলাদেশের থেকে তারা ৩৫৫ রানে পিছিয়ে।

চট্টগ্রামে লাল-সবুজের প্রতিনিধিরা প্রথম ইনিংসে ৪৩০ রান করতে শুরুতে ধুঁকলেও সাকিব আল হাসান এবং প্রথম সেঞ্চুরি হাঁকানো মেহেদী হাসান মিরাজের কল্যাণে পথ খুঁজে পায়। তাদের আগে ওপেনার সাদমান ইসলাম (৫৯) বড় স্কোরের ভিত গড়ে দেন।

দ্বিতীয় দিন উইকেটে টার্ন মিলেছে। পাল্টে গেছে সারফেইস। এমন পরিস্থিতিতে শুক্রবার বাংলাদেশি বোলারদের সামলাতে উইন্ডিজ ব্যাটসম্যানদের হিমশিম খেতে হবে আরও। স্বাগতিক স্পিনাররা চেপে ধরলেও বৃহস্পতিবার সাফল্য পাননি। দুই উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। কঠিন লড়াই উতরানোর চেষ্টা করছেন ৪৯ রান করা ক্রেইগ ব্র্যাথওয়েট। সঙ্গে এনক্রুমাহ বোনার (১৭)।

বাংলাদেশের ইনিংসে দিনের শুরুতেই ফিরে যান লিটন দাস। দ্বিতীয় দিনের তৃতীয় ওভারের লেংথ বলে পয়েন্ট দিয়ে কাট করতে যান ডানহাতি ব্যাটসম্যান।

বল যতটা কাছে ছিল, সেখান থেকে সকালের উইকেটে কাট করা সহজ ছিল না। লিটন সেটি করতে গিয়েই বোল্ড হন। ৬৭ বলে ৩৮ করে ফিরতে হয় তাকে।

লিটন ফেরার পর মিরাজকে নিয়ে সাকিব দারুণ আত্মবিশ্বাসে খেলতে থাকেন। নিষেধাজ্ঞা কাটিয়ে টেস্টে ফেরার ম্যাচে ১১০ বলে তুলে নেন হাফসেঞ্চুরি। টেস্টে তার এটি ২৫তম ফিফটি।

শেষ পর্যন্ত ১৫০ বলে ৫ চারে ৬৮ রান করেন সাকিব। মিরাজের সঙ্গে তার সপ্তম উইকেট জুটি ছিল ৬৭ রানের।

মিরাজ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরির দেখা পান ১৬১ বলে। ম্যাজিক ফিগারে পৌঁছাতে ১৩টি চার হাঁকান তিনি।

মিরাজের আউটেই শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস। ১৫১তম ওভারে রাকিমকে ডাউন দ্য উইকেটে এসে মারতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন। ১৬৮ বলে শেষ হয় তার ১০৩ রানের ইনিংস।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক