শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর কেন্দ্রীয় কারাগারে অগ্নিকাণ্ড

news-image

যশোর ব্যুরো : যশোর কেন্দ্রীয় কারাগারের কারাক্ষীদের ব্যারাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যারাকের ৭টি টিনের ঘরের মালামাল পুড়ে গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছে।

রাত পৌনে ৯টার দিকে যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান বলেন, অগ্নিকাণ্ডের কারণ এখনো উদঘাটন হয়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ব্যারাকের সাতটি টিনের ঘরের মালামাল পুড়ে গেছে। তবে মানুষের কোনো ক্ষতি হয়নি।

তিনি আরও বলেন, বন্দিরা নিরাপদে আছে। কারাগারের বাইরে ব্যারাকে আগুন লেগেছে। সেটিও নিয়ন্ত্রণে আছে। সবাই নিরাপদেই আছেন।

জানা যায়, যশোর কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক পেরিয়ে বাম পাশে অবস্থিত কারারক্ষীদের ব্যারাক। সেখানকার টিনশেডের ৭টি ঘরে আগুন লাগে। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কেন্দ্রীয় কারাগারের জেলার তুহিনকান্তি খান জানান, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেয়া। কিছু সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা