,

রংপুরে রাজস্ব ফাঁকি দিয়ে কাপড় ব্যবসা, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

news-image

রংপুর ব্যুরো : রাজস্ব ফাঁকি দিয়ে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রংপুরের কাপড় ব্যবসায়ীরা। এতে করে সরকার রাজস্ব হারানোর পাশাপাশি সরকারীভাবে পরীক্ষা না হওয়ায় কাপড়ের গুনগত মান নিয়ে প্রশ্ন উঠেছে। মানহীন কাপড় কিনে প্রতারিত হচ্ছেন ক্রেতারা। এরই প্রেক্ষিতে নড়েচড়ে বসেছে রংপুরের প্রশাসন।

আজ বৃহস্পতিবার বিকেলে রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ জনতা ট্রেডিং, জমজম ট্রেডিংসহ ৫টি প্রতিষ্ঠানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বেরিয়ে আসে বাজারে সয়লাব হওয়া অনুমোদনহীন নিম্নমানের কাপড়। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া কাপড় বিক্রি, মজুদের অভিযোগে ওই ৫টি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

সেই সাথে বিএসটিআই অনুমোদিত কাপড় বিক্রি করার আহ্বান জানানো হয়। অভিযানে বিএসটিআইয়ের মাঠ কর্মকর্তা ইবাদত মানিক, র‌্যাবের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য