,

ভাতিজার ধারালো অস্ত্রের আঘাতে চাচা নিহত

news-image

অনলাইন ডেস্ক : যশোরে মানসিক প্রতিবন্ধী ভাতিজার ধারালো বটির কোপে চাচা আবুল কাসেম (৬০) নিহত হয়েছেন। নিহত আবুল কাসেম একই গ্রামের মৃত মকসেদ আলীর ছেলে। হত্যাকারী আলাল (২৮) একই গ্রামের রওশন আলীর ছেলে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের ভাতুড়িয়া নারানপুর গ্রামে এ ঘটনা ঘটে। মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে বলে জানিয়েছে নিহতের পরিবার।

নিহতের ভাতিজা রনি জানান, সকালে তার চাচা আবুল কাসেম হাঁটতে বের হন। এ সময় আলালদের বাড়ির সামনে পৌঁছালে সে বাড়ি থেকে বটি নিয়ে এসে তাকে কোপ দেয়। পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
তিনি আরও জানান, আলাল মানসিক প্রতিবন্ধী। তাকে বেঁধে রাখতে হয়। না হলে সে বাড়ি থেকে পালিয়েও যায়। কোন শত্রুতা নয়, এটি একটি দুর্ঘটনা। আলালকে বাড়িতে বেঁধে রাখা হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ বলেন, ধারালো অস্ত্রের আঘাতে আবুল কাসেমের বড় ধরনের ক্ষত হয়েছে। প্রচুর রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি মো. মনিরুজ্জামন বলেন, পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠিয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য