,

অক্সফোর্ডের সোয়া এক কোটি টিকা পাচ্ছে বাংলাদেশ

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশ এবার কোভ্যাক্স থেকে সোয়া এক কোটি ডোজ করোনাভাইরাসের টিকা পেতে পারে। আগামী পাঁচ মাসে অর্থাৎ জুন পর্যন্ত সময়ে এই টিকা পাওয়ার সম্ভাবনা। বলা হয়েছে, চলতি ফেব্রুয়ারির শেষের দিকেই এই টিকা আসা শুরু হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইট সূত্রে এ খবর জানা গেছে।

গতকাল বুধবার বিভিন্ন দেশে টিকা বণ্টনের তালিকা প্রকাশ করেছে কোভ্যাক্স। এতে বলা হয়েছে, জুনের শেষ নাগাদ বাংলাদেশ ১২.৮ মিলিয়ন বা এক কোটি ২৭ লাখ ৯২ হাজার ডোজ কভিড-১৯ টিকা পেতে যাচ্ছে। এছাড়া ভারতকে ৯৭.২ মিলিয়ন, পাকিস্তানকে ১৭.২ মিলিয়ন, নাইজেরিয়াকে ১৬ মিলিয়ন, ইন্দোনেশিয়াকে ১৩.৭ মিলিয়ন ও ব্রাজিলকে ১০.৬ মিলিয়নসহ বিভিন্ন দেশকে বিভিন্ন পরিমাণে টিকা দেবে কোভ্যাক্স।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশনস বা গ্যাভি এবং কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনসের গড়া প্ল্যাটফর্ম হল কোভ্যাক্স; যা গঠিত হয়েছে বিশ্বের সব মানুষের সংক্রামক রোগের প্রতিষেধক পাওয়া নিশ্চিত করতে।
বিডি-প্রতিদিন/শফিক

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য