,

আল জাজিরার প্রতিবেদন হলুদ সাংবাদিকতার বহিঃপ্রকাশ

news-image

নিউজ ডেস্ক : কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় প্রকাশিত ‘অল দ্য প্রাইম মিনিস্টারস ম্যান’ শীর্ষক প্রতিবেদনটি হলুদ সাংবাদিকতার বহিঃপ্রকাশ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বুধবার সকালে রাজধানীর হাতিরঝিলে নৌপুলিশের ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, এটা তথ্যভিত্তিক নয়, বিশেষ উদ্দেশ্য নিয়েই এ ধরনের সংবাদ প্রকাশ করা হচ্ছে। এক কথায় বলতে গেলে এটা দেশবিরোধী ষড়যন্ত্র।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেভাবে সংবাদটি প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং দেশবিরোধী ষড়যন্ত্র। প্রতিবেদন তথ্যভিত্তিক নয়, এটা হলুদ সাংবাদিকতা। বিশেষ উদ্দেশ্য নিয়েই এ ধরনের সংবাদ প্রকাশ করা হচ্ছে।

সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মিয়ানমারে কী ঘটছে সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়। তবে মিয়ানমার সীমান্ত দিয়ে কেউ যেন অনুপ্রবেশ করতে না পারে সে জন্য নজরদারি বাড়ানো হয়েছে।

যারা মদ্যপান করেন, তাদেরকে ভেজাল মদপান না করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, দেশে উৎপাদিত কেরু কোম্পানির উৎপাদন বন্ধ হয়নি। তাই মদপানে সবাইকে সতর্ক হতে হবে। করোনার কারণে মদ আমদানি বন্ধ, হয়ত এ কারণে ভেজাল মদের উৎপাদন বাড়ছে। আর অসাধু ব্যবসায়ীরা এসব ভেজাল মদ বাজারে ছড়িয়ে দিচ্ছে। তাদেরকে ধরতে ডিবি পুলিশ কাজ করছে। ইতিমধ্যে অনেকে ধরাও পড়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য