,

ভেদরগঞ্জে ধর্ষণের পর হত্যায় ২ আসামির মৃত্যুদণ্ড

news-image

অনলাইন ডেস্ক : শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় লিজা আক্তার নামে এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার বেলা ১১টার দিকে শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবদুস সালাম খান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন– ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানার সদ্দারকন্দির গ্রামের মৃত সামেদ শেখের ছেলে মো. ফরিদ শেখ (৪০) ও একই এলাকার আবদুর রাজ্জাক শেখের ছেলে মো. জাকির শেখ (৩৫)।

আদালতের পিপি ফিরোজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০১৭ সালের ১৩ জুলাই শরীয়তপুরে ভেদরগঞ্জ উপজেলার সখীপুরের মো. লেহাজুদ্দিনের মেয়ে লিজা আক্তার ডেকে নিয়ে ধর্ষণের পর হত্যা করেন আসামিরা। নিহত লিজা উপজেলার ১নং সখীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

এ ঘটনায় ২৩ জুলাই নিহত স্কুলছাত্রীর বাবা মো. লেহাজুদ্দিন বাদী হয়ে সখীপুর থানায় দুজনকে আসামি করে মামলা করেন।
দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় ঘোষণা করলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য