,

ফ্লোরিডায় আসামি ধরতে গিয়ে এফবিআইয়ের ২ গোয়েন্দা নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে আসামি ধরতে গিয়ে গোলাগুলির ঘটনায় দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফবিআই) দুই সদস্য নিহত হয়েছেন।

ফ্লোরিডায় স্থানীয় সময় মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। ফ্লোরিডায় শিশু নির্যাতনে অভিযুক্ত ওই আসামিকে ধরতে গেলে এফবিআই সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে ওই ব্যক্তি।খবর নিউইয়র্ক টাইমসের।

আসামির গুলিবর্ষণের একপর্যায়ে পাল্টা গুলি ছোড়ে এফবিআই। গোলাগুলির এ ঘটনায় এফবিআইয়ের আরও তিন সদস্য আহত হয়েছেন।

এফবিআই এক বিবৃতিতে বলেছে, মঙ্গলবার ৬টায় শিশু নির্যাতনের মামলায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করতে গিয়েছিলেন পাঁচ কর্মকর্তা। এ সময় তারা হামলার শিকার হন ।

গোলাগুলিতে সন্দেহভাজন অভিযুক্ত ব্যক্তিও নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনাস্থলে প্রচুর গোলাগুলি হয়েছে।

নিহত দুই গোয়েন্দার নাম প্রকাশ করেনি এফবিআই। আহত অপর গোয়েন্দাদের অবস্থা নিয়েও কিছু জানায়নি সংস্থাটি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য