,

২৯ কেজি এক কাতলের দাম ৪৬ হাজার টাকা

news-image

লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মায় ধরা পড়েছে ২৯ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কাতল মাছ। মাছটি এক হাজার ৬০০ টাকা কেজি দরে ৪৬ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয়েছে। এ সময় মাছটি একনজর দেখতে ভিড় করেন উৎসুক জনগণ।

বুধবার ভোরে পূর্ব ছিডারচরের উজানের অদূরে পদ্মা নদীতে উজ্জ্বল নামে এক জেলের জালে মাছটি ধরা পড়ে।

পরে সকালে মাওয়াঘাটের নাদিম মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী মো. জালাল মৃধার আড়ত থেকে ৪৬ হাজার ৪০০ টাকায় ওই কাতল মাছটি কিনে নেন ঢাকার এক ব্যবসায়ী।

মাওয়াঘাটের নাদিম মৎস্য আড়তের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম জানান, সকালে কাতল মাছটি পাইকারি দরে ৪০ হাজার টাকায় বিক্রি করা হয়। এর পর মাওয়াঘাটের নাদিম মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী মো. জালাল মৃধার আড়ত থেকে ৪৬ হাজার ৪০০ টাকায় ওই কাতল মাছটি কিনে নেন ঢাকার এক ব্যবসায়ী।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য