,

বীরশ্রেষ্ঠ মতিউর হচ্ছেন সিয়াম!

news-image

নিজস্ব প্রতিবেদক : সাত বীরশ্রেষ্ঠকে নিয়ে নির্মিত হচ্ছে ‘রণযোদ্ধা’। সাত পরিচালকের এক ছবিতে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন সিয়াম আহমেদ। এমনই জোর গুঞ্জন শোনা যাচ্ছে চলচ্চিত্রপাড়ায়। এ প্রসঙ্গে ছবিটির প্রযোজক সাকিব সনেট বলেন, ‘সাতজন বীরশ্রেষ্ঠের চরিত্রে অভিনয়ের জন্য আমরা বাংলাদেশের ১০ থেকে ১২ জন শীর্ষ নায়কের সঙ্গে কথা বলেছি। এর মধ্যে সিয়াম আছে এটা ঠিক। তবে তিনি বা অন্যরা কে কোন চরিত্রে অভিনয় করবেন তা এখনই বলতে চাইছি না। আমরা সপ্তাহ খানেকের মধ্যে এ ব্যাপারে জানাবো।’

জানা গেছে, বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের অংশটুকুন নির্মাণ করবেন রাশিদ পলাশ। তিনি এ ব্যাপারে জিজ্ঞেস করলে বলেন, ‘সিয়ামের সঙ্গে আমাদের মিটিং হয়েছে ছবিটি নিয়ে। ও বীরশ্রেষ্ঠ মতিউরের চরিত্রের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। আমরাও তাকে নিয়ে কাজটা করতে চাই। তবে আনুষ্ঠানিকভাবে এখনও বলার মত পরিস্থিতি হয়নি।’

আরও জানা গেছে, প্রযোজনা সংস্থা থেকে শাকিব খান, রোশান, সাইমন, মনোজ প্রামাণিক, অপূর্ব, সুদীপের সঙ্গে ছবিটি নিয়ে কথা বলা হয়েছে। সাতজন নায়ক থাকলেও ছবির নায়িকা থাকছেন একজন— ববি হক। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য ৭ জনকে শহীদ মুক্তিযোদ্ধাকে বীরশ্রেষ্ঠ খেতাব দেওয়া হয়েছে— মহিউদ্দিন জাহাঙ্গীর, হামিদুর রহমান, মোস্তফা কামাল, মোহাম্মদ রুহুল আমিন, মতিউর রহমান, মুন্সি আব্দুর রউফ ও নূর মোহাম্মদ শেখ। তাদেরকে নিয়ে বিভিন্ন সময়ে বিচ্ছিন্নভাবে প্রামাণ্যচিত্র ও নাটক হলেও কোন সিনেমা হয়নি।

এবারই প্রথম সাতজনের গল্প এক সিনেমায় বলা হবে। যেটিকে নির্মাতারা অমনিবাস চলচ্চিত্র না বলে ‘ইতিহাসের মেলবন্ধন’ বলতে চান। ‘রণযোদ্ধা’র সাত পরিচালক হচ্ছেন কাওসার মাহমুদ, সানী সানোয়ার, কামরুল ইসলাম রিফাত, রাইসুল ইসলাম অনিক, রাশিদ পলাশ, গৌতম কৈরী ও সাকিব সনেট। ছবিটি প্রযোজনা করবে বি হ্যাপি এন্টারটেইনমেন্ট ও পুণ্য ফিল্মস। রোজার ঈদের পর ‘রণযোদ্ধা’র শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য