বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে সাংবাদিককে গাছে বেঁধে মারধর

news-image

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের ছবি তুলতে যাওয়ায় কামাল হোসেন নামে স্থানীয় এক সাংবাদিককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত ওই সাংবাদিককে প্রথমে তাহিরপুর হাসপাতাল পরে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

সোমবার দুপুরের দিকে তাহিরপুর উপজেলার বাদাঘাট যাদুকাটা নদীর ঘাগটিয়া এলাকাই এই ঘটনা ঘটে।

কামাল হোসেন দৈনিক সংবাদ ও সিলেটের আঞ্চলিক পত্রিকা দৈনিক শুভ প্রতিদিনের তাহিরপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন। এছাড়া তিনি উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক।

আহত সাংবাদিক কামাল হোসেন জানান, তিনি সোমবার দুপুরে উপজেলার যাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদের জন্য ছবি নিতে সেখানে গিয়েছিলেন। কাজ শেষে তিনি এলাকার একটি দোকানে বসে অন্যদের সঙ্গে কথা বলছিলেন।

তখন ঘাগটিয়া গ্রামের মাহমুদুল ইসলাম, দীন ইসলাম ও রইস উদ্দিন গিয়ে তাকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। পরে তারা তাকে ধরে এনে বাজারের একটি গাছে দড়ি দিয়ে বেঁধে রাখেন।

খবর পেয়ে বেলা আড়াইটার দিকে কামাল হোসেনের পরিবারের লোকজন স্থানীয় বাদাঘাট ফাঁড়ি থেকে পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে ভর্তি করেন। পরে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

কামাল হোসেন আরো জানান, তাকে বেধড়ক মারধর করা হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করায় কপাল কেটে গেছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার মোবাইল ফোন ক্যামেরা ও মোটরসাইকেল নিয়ে গেছে। তিনি থানায় মামলা দায়ের করবেন।

তাহিরপুর তদন্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানিয়েছেন, সাংবাদিককে মারধরের খবর পেয়ে তার পরিবারের সদস্যদের নিয়ে সেখানে গিয়েছিলেন। ঘটনাস্থলে পুলিশ আছে, লিখিত অভিযোগ পাওয়ার পর আরো ব্যবস্থা নেয়া হবে। ঘটনাটি তদন্ত করে দেখা হবে।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে