,

জানুয়ারিতে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৬ হাজার ৬৬০ কোটি টাকা

news-image

নিউজ ডেস্ক : করোনা মহামারি পরিস্থিতিতেও অব্যাহত আছে প্রবাসী আয়ের উচ্চপ্রবৃদ্ধি। এ বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে ১৯৬ কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা; যা বাংলাদেশের মুদ্রায় প্রায় ১৬ হাজার ৬৬০ কোটি টাকা (প্রতি ডলার ৮৫ টাকা ধরে)। যা গত বছরের একই মাসের চেয়ে প্রায় ২০ শতাংশ বেশি।

আগের বছরের একই সময়ে প্রবাসীরা ১৬৪ কোটি ডলার বা ১৩ হাজার ৯৪০ কোটি টাকা পাঠিয়েছিলেন। গত বছরের জানুয়ারির তুলনায় এবারে একই মাসে রেমিট্যান্স বেড়েছে দুই হাজার ৭২০ কোটি টাকা।

সোমবার (০১ ফেব্রুয়ারি) দিন শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৪ হাজার ২৯১ কোটি ডলারে। এদিন কেন্দ্রীয় ব্যাংক থেকে পাওয়া তথ্যে জানা যায়, চলতি অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত রেমিট্যান্স এসেছে ১৪ দশমিক ৯০ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের চেয়ে ৩৪ দশমিক ৯৫ শতাংশ বেশি।

সংশ্লিষ্টরা বলছেন, অর্থবছরের প্রথম ৭ মাসে রেমিট্যান্স বেড়েছে প্রায় ৩৫ শতাংশ। সরকারের ২ শতাংশ হারে প্রণোদনার পর থেকে বৈধ চ্যানেলে রেমিট্যান্স বাড়ার ফলে এমন হয়েছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের