,

ওমর সানী ফিল্ম ক্লাবের সভাপতি পদে দাঁড়ালেন

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ওমর সানি বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচনে প্রতিযোগিতা করছেন। আগামী ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সংগঠনটির নির্বাচনে ওমর সানি সভাপতি পদের জন্য লড়বেন। এরইমধ্যে তার নেতৃত্বে একটি প্যানেলও ঘোষণা করা হয়েছে। সেখানে আরও আছেন মাহমুদুল হক পলাশ, সৈয়দ রাফিউদ্দিন সেলিম, ইঞ্জি. এম এ জাহান, শ্রী অজিত রায় নন্দী, মো. আবদুল্লাহ্ জেয়াদ, জাহিদ হোসেন, মোজাহারুল ইসলাম ওবায়েদ, এম এ কামাল, জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর, নজরুল রাজ।

নির্বাচন ঘিরে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ভোট চাইছেন ভোটারদের কাছে। ভোট চেয়েছেন ওমর সানিও। ফোনে, সোশাল মিডিয়ায় সবখানে সক্রিয় রয়েছেন বলে জানান তিনি।

ওমর সানি বলেন, ‘আমি আশা করছি ভোটাররা আমার উপর ভরসা রাখবেন। আমি সেক্রেটারি হিসেবে গেল দুটি বছর চেষ্টা করেছি সংগঠন ও সদস্যদের জন্য নিবেদিত হয়ে কাজ করতে। সেই সাফল্যের অনুপ্রেরণাতেই এবার সভাপতি হিসেবে প্রার্থী হয়েছি।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য