,

পায়েল সরকার মনের মতো পাত্র খুঁজে পাচ্ছেন না

news-image

বিনোদন ডেস্ক : বিয়ের জন্য মনের মতো পাত্র খুঁজে পাচ্ছেন না টলিউডের জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার। ‘দিদি নং ১’-এর বিশেষ পর্বে হাজির হয়েছেন টলিউডের চার জনপ্রিয় মুখ পায়েল সরকার, তনুশ্রী, নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টলিউডের একসময় ঝড় তোলা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়।

এতে উঠে আসে অভিনেত্রীদের জীবনের সব মজাদার গল্প। সেখানেই পায়েল জানান, তোমার খোঁজার কথা ছিল, খুঁজেছ?’ যদিও রচনা বলে ওঠেন, তারা দু’জনেই একই এলাকায় থাকেন, তাই যা ছেলে তিনি দেখেন সেই ছেলেও পায়েল দেখেন। তাই নাকি অভিনেত্রী এখনও কাউকে খুঁজে পাননি।

এরপর রচনা উপদেশ দেন, যদি দেশে ভালো পাত্র না পাও তাহলে বিদেশে গিয়ে পাত্র খুঁজো। এর উত্তরে এ অভিনেত্রী জানান, লকডাউনের পরে বাইরে গিয়ে প্রচুর শ্যুটিং করেছেন তিনি তবে পাত্র খুঁজে পাচ্ছেন না। তবে পায়েলের কথায়, তিনি জীবনসঙ্গী হিসেবে একজন বন্ধুকে চান। একে অপরকে বিশ্বাস করবেন, এমন মানুষ চান তিনি।

এরপরই অভিনেত্রী পায়েল জানান, তিনি কতটা সংসারী। তার ভাষ্য, তিনি নাকি খুব চাপে না পড়লে ঘরের কাজ করতে অভ্যস্ত নয়। লকডাউনে চাপে পড়ে ঘরের কাজ একা করতে হয়েছে তাকে। অবশ্য অভিনেত্রী সবার সামনে স্বীকার করেন, তিনি এখনও রান্না করতে পারেন না। খুব বাজে রাঁধুনি তিনি। লকডাউনে বেশিরভাগ সময় নাকি খাওয়ার সেদ্ধ করে খেতেন। নয়তো মাইক্রোওয়েভ ছিল তার ভরসা। সূত্র: হিন্দুস্তান টাইমস

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য