শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোড়ক উন্মোচন হলো বঙ্গবন্ধুকে নিয়ে দুই বইয়ের

news-image

নিউজ ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর লেখা দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এমএম ইমরুল কায়েস।

তিনি বলেন, সোমবার বিকালে প্রধানমন্ত্রী জাতীয় সংসদ ভবনের কার্যালয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,জনক আমার নেতা আমার’ এবং ‘জয় বাংলা (সাক্ষাৎকার ১৯৭০-৭৫) শেখ মুজিবুর রহমান’ শিরোনামে দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেন।

তিনি বলেন, প্রথম বইটি বঙ্গবন্ধু ও তার পরিবার এবং সমসাময়িক ঘটনাবলীর ওপর শেখ হাসিনার লেখাগুলোর সংকলন এবং দ্বিতীয়টি ১৯৭০ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত জাতির পিতার দেওয়া সাক্ষাৎকার ও আলাপচারিতা।

‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: জনক আমার নেতা আমার’ বইয়ের ভূমিকায় শেখ হাসিনা লিখেছেন, বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষে এই বই প্রতিটি পাঠকের জন্যই এক অনন্য উপহার।

তিনি বলেন, এই বইয়ে পাঠক বঙ্গবন্ধুর জীবন কথা ও সংগ্রাম গাঁথার সমান্তরালে খুঁজে পাবেন গোটা বাঙালি জাতির উন্মেষ কথা ও বিজয় গাঁথা। কারণ বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন।

এছাড়া ১৯৭৫ সালের ১৫ অগাস্টের কালো অধ্যায়, হত্যাকাণ্ডের বিচারের মাধ্যমে বাঙালির কলঙ্কমোচন এবং শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর গল্পও খুঁজে পাওয়া যাবে এই বইয়ে।

চারুলতা প্রকাশন প্রকাশিত বইটির সম্পাদনা করেছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

অপর বইয়ের ভূমিকায় শেখ হাসিনা লেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে গবেষণার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান তার দেওয়া সাক্ষাৎকার ও আলাপচারিতা।

তিনি বলেন, ‘জয় বাংলা (সাক্ষাৎকার ১৯৭০-৭৫) শেখ মুজিবুর রহমান’ গ্রন্থভুক্ত দেশি-বিদেশি লেখক, সাংবাদিক ও সাহিত্যিকদের সঙ্গে এই আলাপচারিতা ও সাক্ষাৎকার পড়তে পড়তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিচিত্র-বর্ণিল-ব্যতিক্রম ও বর্ণাঢ্য জীবনের বহু অজানা অধ্যায় উন্মোচিত হবে। পাশাপাশি তার মহৎ, মানবিক, দক্ষ-দূরদর্শী রাজনৈতিক ও রাষ্ট্রনৈতিক সত্তা সম্পর্কে ধারণা লাভ করা সম্ভব হবে।

শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও দর্শন পুরোপুরি বুঝতে হলে তার এই ঐতিহাসিক গ্রন্থটি পড়তেই হবে।

বইটির গ্রন্থনা ও সম্পাদনা করেছেন নুরুল ইসলাম নাহিদ এবং কবি ও লেখক পিয়াস মজিদ।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা