,

৪ লাখ টিকা পাবে রাজধানীবাসী

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর জন্য চার লাখ ডোজ করোনার টিকা বরাদ্দ রয়েছে। ধাপে ধাপে এসব টিকা বিতরণ করা হবে।

সোমবার জেলা সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও মেডিকেল কলেজের পরিচালকদের সঙ্গে অনলাইনে সভা শেষে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্তি মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা এ তথ্য জানান। তিনি বলেন, রাজধানীর ৫ হাসপাতালে প্রাথমিকভাবে টিকাগ্রহীতাদের কয়েকজনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলেও এখন সবাই সম্পূর্ণ সুস্থ রয়েছে।

পরীক্ষামূলক প্রয়োগের পর গণহারে টিকা দেওয়া হবে আগামী রোববার থেকে। এরই মধ্যে অর্ধেকের বেশি জেলায় পৌঁছে গেছে টিকা। এ বিষয়টি উল্লেখ করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, জরুরি কাজ ছাড়া ১০ ফেব্রুয়ারি পর্যন্ত কর্মস্থল না ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এখনো অ্যাপে নিবন্ধন শুরু না হলেও সোমবার সকালের মধ্যে অনলাইনে ২০ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। তিনি আরো বলেন, যারা অ্যাপ কিংবা অনলাইনে নিবন্ধনে ব্যর্থ হবেন, তাদের সহযোগিতা করবে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য