,

মিয়ানমারের সামরিক অভ্যুত্থান: উদ্বিগ্ন ভারত, আশাবাদী পাকিস্তান

news-image

অনলাইন ডেস্ক : মিয়ানমারের নেত্রী অং সান সু চি এবং তার ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে সোমবার আটক করেছে দেশটির সেনাবাহিনী। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে দিল্লি।

সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘মিয়ানমারের ঘটনাপ্রবাহ সম্পর্কে আমরা অবগত আছি। আমরা গভীর উদ্বিগ্ন। আমরা আইনের শাসন ও গণতান্ত্রিক প্রক্রিয়া অবশ্যই সমুন্নত রাখতে হবে বলে বিশ্বাস করি। দেশটির পরিস্থিতির ওপর ঘনিষ্ঠভাবে নজরও রাখছি আমরা।’

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘মিয়ানমারের ঘটনাপ্রবাহ সম্পর্কে আমরা অবগত আছি। আমরা গভীর উদ্বিগ্ন। আমরা আইনের শাসন ও গণতান্ত্রিক প্রক্রিয়া অবশ্যই সমুন্নত রাখতে হবে বলে বিশ্বাস করি। দেশটির পরিস্থিতির ওপর ঘনিষ্ঠভাবে নজরও রাখছি আমরা।’

অন্যদিকে, মিয়ানমারে সামরিক অভ্যুত্থান প্রসঙ্গে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা আশবাদী যে, দুই পক্ষ গঠনমূলক আলোচনা করবে।

এক বিবৃতিতে পাকিস্তান বলে, ‘আমরা আশা করি, সংশ্লিষ্ট সব পক্ষই নিজেদের সংবরণ করবে, আইনের শাসনকে সমুন্নত রাখবে, গঠনমূলকভাবে আলোচনা করবে, এবং শান্তিপূর্ণ পরিস্থিতির দিকে এগিয়ে যাবে। ’

এর আগে মিয়ানমারের সেনাবাহিনী জানায়, মিয়ানমারের নেত্রী ও স্টেট কাউন্সেলর অং সান সু চি এবং তার ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে ভোরে গ্রেফতার করা হয়েছে। পরে দেশের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে তারা।

গত নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। তবে, এ ফলাফল নিয়ে মিয়ানমারের বেসামরিক সরকার এবং প্রভাবশালী সামরিক বাহিনীর মধ্যে কয়েকদিন ধরে দ্বন্দ্ব ও উত্তেজনা চলতে থাকায় এ সামরিক অভ্যুত্থান ঘটেছে বলে জানায় বিবিসি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য