,

জনগণকে বিক্ষোভে নামার আহ্বান সু চির

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে এক সামরিক অভ্যুত্থানে সেনাবাহিনীর হাতে আটক হয়েছেন দেশটির প্রেসিডেন্ট উইন মিন্ট ও ক্ষমতাসীন দলের প্রধান অং সান সু চি।

সোমবার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন সেনাবাহিনীর সাবেক এক জেনারেল। তিনি এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করেছেন।

এদিকে সু চি জনগণকে এই সেনা অভ্যুত্থান মেনে না নিয়ে বিক্ষোভের আহ্বান জানিয়েছেন।

বিবিসির খবরে বলা হয়, তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি-এনএলডি পার্টি এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে।

এনএলডি জানায়, ‘সামরিক বাহিনীর এই পদক্ষেপ দেশকে আবারো স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দেয়ার পদক্ষেপ।’

বিবৃতিতে এনএলডি নেতা অং সান সু চির নাম উল্লেখ করে বলা হয়, ‘আমি জনগণকে এটি মেনে না নেয়ার আহ্বান জানাচ্ছি। তাদের প্রতিক্রিয়া জানাতে এবং আন্তরিকভাবে এই সামরিক পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভ করার আহ্বান জানাচ্ছি।’

তবে ইয়াঙ্গুনে সেনা অভ্যুত্থানের সমর্থনে উল্লাস করেছে স্ব-ঘোষিত কিছু জাতীয়তাবাদী গোষ্ঠীর সদস্য। তারা সুয়েডাগন প্যাগোডার বাইরে শহীদদের সমাধিস্থলের কাছে গান গেয়ে উল্লাস প্রকাশ করেছে।

বিবিসিকে এই উল্লাসকারীদের একজন জানান,উদ্‌যাপনের অংশ হিসেবে তারা শহরের অন্য স্থানগুলোতেও যাবে।

গত তিন দিন ধরে জাতীয়তাবাদী গোষ্ঠীর সদস্যরা সামরিক বাহিনীর সমর্থনে ইয়াঙ্গুনের বিভিন্ন স্থানে প্রচারণা চালিয়ে আসছে।

এখনো পর্যন্ত পরিস্থিতি শান্তিপূর্ণই রয়েছে। এর পাল্টা কোনো বিক্ষোভ কিংবা অভ্যুত্থান বিরোধী কোনো বিক্ষোভ এখনো অনুষ্ঠিত হয়নি।

এদিকে জাপানের টোকিওতে ইউনাইটেড ইউনিভার্সিটির সামনে সু চির পক্ষে বিক্ষোভ করেছে মিয়ানমারের একদল অধিকারকর্মী।

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর সু চিসহ জ্যেষ্ঠ রাজনৈতিক নেতাদের সামরিক বাহিনী আটক করার পর এই বিক্ষোভ হলো।

এদিকে জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি কাসুনোবু কাটো বলেছেন, ‘জাপান বিশ্বাস করে যে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আলোচনার মাধ্যমে দুই পক্ষের সমস্যার সমাধান করা উচিত।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য