,

করোনাভাইরাসের টিকাদান, স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

news-image

অনলাইন ডেস্ক : আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়েছে। একইসঙ্গে কর্মস্থল ত্যাগে নিষেধাজ্ঞাও দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ।

সোমবার জেলা সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এবং মেডিকেল কলেজের পরিচালকদের সঙ্গে অনলাইন সভা শেষে একথা জানান তিনি।

মহামারি করোনাভাইরাসের টিকা ইতিমধ্যে দেশে চলে এসেছে এবং এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধনও হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে টিকাদান কর্মসূচি শুরু হবে। যার ফলে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, শুক্রবারসহ সরকারি ছুটির দিনে টিকাদান কর্মসূচি বন্ধ থাকবে। মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা টিকা কার্যক্রম এগিয়ে নিতে প্রস্তুত আছেন। এখন পর্যন্ত ২০ হাজারের বেশি মানুষ টিকা পেতে নিবন্ধন করেছেন। যারা অনলাইনে নিবন্ধন করতে পারবেন না তাদের সহায়তা করবেন মাঠ স্বাস্থ্যকর্মীরা।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, হাঙ্গেরি বা অন্য দেশকে টিকা দেয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানে না স্বাস্থ্য অধিদপ্তর।

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, ঢাকা জেলার জন্য বরাদ্দ রাখা হয়েছে চার লাখ টিকা।

আরেক অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, তিনিসহ টিকা নেয়া সবাই সুস্থ আছেন।

যদিও একটি সূত্র জানিয়েছে, টিকা নেয়া বেশ কয়েকজনের কিছুটা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছিল। তবে এখন সবাই সুস্থ আছেন।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের