,

ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে ট্রাকচাপায় পিকআপচালক নিহত

news-image

 ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় রবিবার দুপুরে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক মো. জহিরুল ইসলাম মোল্লা (৩০) নিহত হয়েছেন। তিনি ওই উপজেলার কেনা গ্রামের বেনু মিয়ার ছেলে।

এ ঘটনায় আহত পিকভ্যানের আরো ৪ জন হলেন বিজয়নগর উপজেলার হরষপুর গ্রামের মো. লোকমান (২৬), মো. নাসির (২৮), সাচ্চু মিয়া (৪০) ও মো. আল-আমিন (১৮)। তাদের মধ্যে দুজন ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাকি দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. মাহবুবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সিলেট অভিমুখী একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকাআপ ভ্যানের পাঁচ আরোহী গুরুতর আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক পিকআপ ভ্যানচালক জহিরুলকে মৃত ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য