,

‘কোনো কিছু ভেবে ভিডিওটি প্রকাশ করিনি’

news-image

বিনোদন ডেস্ক : জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার পিঠা বানানোর একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে। সেই ভিডিও প্রকাশ করেছেন তিনি নিজেই। ভিডিওটি দেখে ভক্তরা যেমন প্রশংসা করছেন, তেমনি হয়েছে সমালোচনাও।

পিঠা বানানোর বিষয়ে নুসরাত ফারিয়া বলেন, ‘কোনো কিছু ভেবে ভিডিওটি প্রকাশ করিনি। পুরো ঘটনাটি হঠাৎ হয়েছে। ময়মনসিংহের ত্রিশালে আমাদের একটা পারিবারিক ফার্মহাউস আছে। পরিবারের সবাই মিলে সেখানে গিয়েছিলাম। সেখানে পিঠা বানানো হয়েছে। ওই সময় আগ্রহ থেকে নিজেও কয়েকটি পিঠা বানিয়েছি। আর সেই মুহূর্তটি ভক্তদের সঙ্গে শেয়ার করতেই ভিডিও প্রকাশ করা। এছাড়া আর কিছু না।’

ফারিয়া বর্তমানে কলকাতায় রয়েছেন। এরই মধ্যে অংশ নিয়েছেন সেখানকার একটি অনুষ্ঠানে। ফারিয়ার ভাষ্য, ‘প্রায় ১০ মাস পর কলকাতায় আসলাম, ভালোই লাগছে। এরই মধ্যে নন্দীগ্রামের একটি পল্লি-উৎসবে অংশ নিয়েছি। আমি গত বছরও এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম। এবারও শেষ দিনের প্রধান অতিথি হয়েছি। ওখানকার দর্শক আমাকে অনেক ভালোবাসে। তাদের ভালোবাসার টানেই উৎসবটিতে অংশ নেওয়া।’

‘বঙ্গবন্ধু’ বায়োপিকের শুটিংয়ে অংশ নিতে কলকাতা থেকে মুম্বাই ছুটে যাবেন ফারিয়া। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ছবি ‘বঙ্গবন্ধু’-তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করবেন তিনি।

এ বিষয়ে ফারিয়া বলেন, ‘বায়োপিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সময়ের চরিত্রে কাজ করছি, এটা সৌভাগ্যের বিষয়। পাশাপাশি এটি আমার জন্য বড় চ্যালেঞ্জও। অনেক দিন ধরেই এর জন্য প্রস্তুতি নিচ্ছি। নিজের শতভাগ দিয়ে কাজটি করার চেষ্টা করব।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য