,

‘অটো পাস আর জিপিএ-৫ ছড়াছড়ির এমন নজির পৃথিবীতে নেই’

news-image

অনলাইন ডেস্ক : করোনা মহামারীর কারণে পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের সব পরীক্ষার্থীকে পাস করানোয় সরকারের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘অটো পাস আর জিপিএ-৫ ছড়াছড়ির এমন নজির পৃথিবীতে নেই।’

সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, পৃথিবীতে নজিরবিহীন মিডনাইটের অটো এমপিদের সংসদ যেমন আর নেই, তেমনিভাবে তারা এবার অটো পাস আর জিপিএ-৫ এর ছড়াছড়ি দেখালেন সেটির নজিরও পৃথিবীতে নেই।

‘মিডনাইট নির্বাচন করে ক্ষমতা জবরদখলে রাখতে হলে শেখ হাসিনার দরকার মেরুদণ্ডহীন একটি অশিক্ষিত জাতির। তাই নজিরবিহীন অটো পাস দিলেন কোমলমতি ছাত্রছাত্রীদের।’

প্রসঙ্গত গত শনিবার বিশেষ পদ্ধতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। মহামারীর মধ্যে পরীক্ষা ছাড়া সব শিক্ষার্থীকে পাস করানো হয়।

এবার ১ লাখ ৬১ হাজার ৮০৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

গত বার এই সংখ্যা ছিল ৪৭ হাজার ২৮৬। তার আগের বছর ছিল ২৯ হাজার ২৬২। সে হিসাবে এবার জিপিএ-৫ বেড়েছে ১ লাখ ১৪ হাজার ৫২১।

সূত্র : যুগান্তর

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য