,

করোনার মধ্যেও সিমেন্টের ব্যবসায় ‘ম্যাজিক’ মুনাফা

news-image

অনলাইন ডেস্ক :করোনার ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে দেশের সিমেন্ট খাত। এতে লোকসান কাটিয়ে আবারও মুনাফায় ফিরতে শুরু করেছে এ খাতের কোম্পানিগুলো। যার প্রভাব দেখা যাচ্ছে শেয়ারবাজারেও। তালিকাভুক্ত সিমেন্ট খাতের দেশীয় কোম্পানিগুলো যে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে, সেখান থেকে এ তথ্য পাওয়া গেছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে আজ রোববার এ তথ্য প্রকাশ করা হয়।

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের দেশীয় কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি আয় বেড়েছে ক্রাউন সিমেন্ট তথা এমআই সিমেন্টের। ২০২০ সালের শেষার্ধে (জুলাই–ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস বা মুনাফা বেড়েছে ২০৭ শতাংশ। ২০১৯ সালের জুলাই–ডিসেম্বর সময়কালে এমআই সিমেন্টের ইপিএস ছিল প্রায় দুই টাকা ঋণাত্মক। আর ২০২০ সালের শেষার্ধে এসে এ আয় বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ৩ পয়সায়। অর্থাৎ ২০১৯ সালের ছয় মাসে কোম্পানিটির আয় যেখানে ঋণাত্মক ছিল, সেখানে করোনার বছরে সেই আয় ফিরেছে ইতিবাচক ধারায়। শুধু ইতিবাচক ধারায় ফিরেছে তা নয়, মুনাফা প্রবৃদ্ধি হয়েছে ২০০ শতাংশের বেশি। এ খবরে আজ রোববার শেয়ারবাজারে কোম্পানিটির শেয়ার মূল্যবৃদ্ধির শীর্ষে ছিল।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য