,

ধর্ষণের পর হত্যার অভিযোগে তরুণীর বন্ধুসহ আটক ৩

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুরে এক তরুণীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই তরুণীর বাবা বাদি হয়ে মোহাম্মদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।

এদিকে, মদপান করিয়ে ধর্ষণের পর হত্যার অভিযোগে ওই তরুণীর বন্ধুসহ তিনজনকে আটক করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। রবিবার রাত ৯টার দিকে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শুক্রবার ওই তরুণী ও তার ছেলে বন্ধু মোহাম্মদপুরের একটি রেস্তোরাঁয় গিয়ে মদপান করেন। ওই তরুণী অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে তার ছেলে বন্ধু মোহাম্মদপুরের একটি বাসায় চলে যান। সেখানে ওই তরুণীকে ধর্ষণ করেন তার ছেলে বন্ধু। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার বন্ধু এবং ওই বাসার মালিক ওই তরুণীকে একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তরুণীর মৃত্যু হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ওই তরুণীর বাবা খবর পেয়ে চট্টগ্রাম থেকে ঢাকা আসেন। তরুণীর মৃত্যুর আগে তিনি বাদি হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। আমরা ওই তরুণীর ছেলে বন্ধুসহ তিনজন আটক করেছি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য