,

ছুটিতে ভিসার মেয়াদ শেষ হলে প্রবেশে নিষেধাজ্ঞা সৌদির

news-image

নিউজ ডেস্ক : সৌদি আরব থেকে যেসব অভিবাসী দেশে ছুটিতে গেছেন, এবং এ সময় যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তারা আগামী তিন বছর দেশটিতে প্রবেশ করতে পারবেন না। সৌদির পাসপোর্ট জেনারেল অধিদপ্তর (জাওয়াজাত) আজ রোববার এক ঘোষণায় এ কথা জানায়।

তবে, যারা পূর্ববর্তী নিয়োগকর্তার কাছ থেকে নতুন কাজের জন্য ভিসা নিয়ে সৌদি ফিরতে চান, তাদের জন্য এ নিষেধাজ্ঞা কার্যকর হবে না বলেও জানিয়েছে সৌদির পাসপোর্ট জেনারেল অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব প্রবাসী এক্সিট রিএন্ট্রি ভিসায় সৌদি আরব ছেড়ে চলে গিয়েছেন এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে ফিরে আসেননি তারা আগামী তিন বছরের জন্য সৌদি আরব প্রবেশ করতে পারবেন না। এক্ষেত্রে শৈথিল্যতা পাবেন যারা তাদের আগের নিয়োগকর্তার কাছ থেকে নতুন করে ভিসা নিতে পারবেন।

এ ব্যাপারে সৌদি বসবাসরত প্রবাসীদের কয়েকজন জানান, যে নিয়ম করা হয়েছে, এতে যারা এদেশে স্বল্প আয় করেন, তাদের উপর খড়্গ পড়েছে।

যাদের এদেশে থাকা অবস্থায় ভিসার মেয়াদ শেষ হয়েছে, তাদের ব্যাপারে নতুন কোনো নিয়ম জারি করেনি জাওয়াজাত।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য