শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাধ্য সাধন করে গেছেন: প্রধানমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাত্র ৫৪ বছরের ছোট্ট একটি জীবন ছিল। এ সময়ের মধ্যে তিনি যে অসাধ্য সাধন করে গেছেন, তা কল্পনাও করা যায় না। আসলে সত্যকে কেউ মুছে ফেলতে পারবে না, এটিই প্রমাণিত সত্য।

রবিবার একাদশ জাতীয় সংসদ কর্তৃক গৃহীত মুজিববর্ষের কার্যক্রম, মুজিববর্ষ ওয়েবসাইট ২০২০-২০২১ এবং জাতির পিতা শেখ মুজিবুর রহমানের অডিও ভাষণের ডিজিটাল সংকলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আমরা দেখি যে, এমন কোনো কাজ নেই যা উনি (বঙ্গবন্ধু) না করে গেছেন। একটা স্বাধীন রাষ্ট্রের জন্য যা যা করণীয়, সবই তো করে দিয়ে গেছেন। সবকিছুর ভিত্তিটা তৈরি করে দিয়ে গেছেন। আওয়ামী লীগের জীবন থেকে ২৫ বছর সময় নষ্ট হয়েছে। কিন্তু আমরা যেটুকু পারছি, আমরা দিচ্ছি; যা আমাদের প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। আসলে সত্যকে কেউ একেবারে মুছে ফেলতে পারে না। এটিই আজ প্রমাণিত সত্য।
প্রধানমন্ত্রী জাতীয় সংসদ কর্তৃক মুজিববর্ষের কার্যক্রম ও মুজিববর্ষ ওয়েবসাইটের উদ্বোধন ঘোষণা ও গ্যালারি পরির্দশন করেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন চিপ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, মাহবুব আরা বেগম গিনি প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা