,

বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে জাতিসংঘ মহাসচিবের চিঠি

news-image

অনলাইন ডেস্ক : মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে লেখা এক চিঠিতে তিনি এই প্রশংসা করেন।

আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের পাঠানো এক চিঠির পরিপ্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিব প্রতিউত্তরে এই চিঠি দিয়েছেন বলে জানা গেছে।

পররাষ্ট্রমন্ত্রীকে লেখা ওই চিঠিতে জাতিসংঘ মহাসচিব বলেন, মিয়ানমারের নৃশংসতায় বাংলাদেশে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ।
‘রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবর্তনের লক্ষ্যে রাখাইনে অনুকূল পরিবেশ তৈরিতে মিয়ানমারের সঙ্গে নতুন করে কাজ করবে জাতিসংঘ। এ সংকট নিরসনে জাতিসংঘ বাংলাদেশের পাশে দাঁড়াবে। সেইসঙ্গে আন্তর্জাতিক সহায়তা জোরদার করবে’,- বলেন জাতিসংঘ মহাসচিব।

চিঠিতে তিনি জানান, রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফেরাতে জাতিসংঘের রাখাইন অ্যাডভাইজরি কমিশনের সুপারিশ বাস্তবায়নেও সচেষ্ট জাতিসংঘ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য