,

দিনাজপুর বোর্ডে সেরা রংপুর জেলা

news-image

রংপুর ব্যুরো : দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফলে ১৪ হাজার ৮৭১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। রংপুর বিভাগের ৮টি জেলার মধ্যে সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছেন রংপুর জেলার শিক্ষার্থীরা।আজ শনিবার কেন্দ্রীয়ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইচএসসি ফল ঘোষণার পর দুপুরে দিনাজপুর শিক্ষাবোর্ডে সংবাদ সম্মেলন করে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর হারুন অর রশিদ মন্ডল এ তথ্য জানানো হয়েছে।

রংপুর বিভাগের ৮টি জেলার মধ্যে সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছেন রংপুর জেলার শিক্ষার্থীরা। এই জেলায় মোট ৬ হাজার ১৪ জন জিপিএ-৫ পেয়েছেন। আর দ্বিতীয় অবস্থানে রয়েছেন দিনাজপুর জেলার শিক্ষার্থীরা, এই জেলায় মোট জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৬৯০ জন।

এছাড়াও এক হাজার ৬০৬ জন জিপিএ-৫ পেয়ে তৃতীয় অবস্থানে নীলফামারী জেলা,এক হাজার ৫৩৫ জন জিপিএ-৫ পেয়ে চতুর্থ অবস্থানে গাইবান্ধা জেলা, এক হাজার ১৪৩ জন জিপিএ-৫ পেয়ে পঞ্চম অবস্থানে ঠাকুরগাঁও জেলা, এক হাজার ৭২ জন জিপিএ-৫ পেয়ে ষষ্ঠ অবস্থানে কুড়িগ্রাম জেলা, ৫১৫ জন জিপিএ-৫ পেয়ে সপ্তম অবস্থানে লালমনিরহাট জেলা এবং ২৯৬ জন জিপিএ-৫ পেয়ে অষ্টম অবস্থানে রয়েছে পঞ্চগড় জেলা।####

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের