শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আরব আমিরাত নাগরিকত্ব দিচ্ছে

news-image

অনলাইন ডেস্ক : দক্ষ পেশাজীবীদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত। তবে নতুন নাগরিকত্ব পাওয়া এসব বিদেশিরা দেশটির সরকারি কল্যাণ সুবিধা পাবেন কিনা তা এখনো স্পষ্ট নয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি বিদেশিদের জন্য নিজেদের দুয়ার উন্মুক্ত করার উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এই উদ্দেশে গত বছরের নভেম্বরে বিদেশিদের শতভাগ মালিকানার সুবিধা দিতে আইন সংশোধন করে দেশটি। আর এবারে নির্দিষ্ট কয়েক ধরনের বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিলো দেশটি।

গতকাল শনিবার দুবাইয়ের শাসক এবং সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম বলেন, ‘সংশোধিত নাগরিকত্ব আইনে নতুন পাসপোর্ট পাওয়ার সুযোগ পাবেন বিনিয়োগকারী, বিজ্ঞানী, চিকিৎসক, প্রকৌশলী, শিল্পী, লেখক এবং তাদের পরিবারের মতো বিশেষায়িত প্রতিভা এবং পেশাজীবীরা।’

শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম জানান, প্রত্যেকটি ক্যাটাগরির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে কারা নাগরিকত্ব পাওয়ার যোগ্য হবেন তা নির্ধারণ করবে আমিরাতের মন্ত্রিসভা, স্থানীয় আদালত এবং নির্বাহী কাউন্সিল। এছাড়া সংশোধিত আইন অনুযায়ী নির্বাচিত বিদেশিরা নিজেদের বর্তমান নাগরিকত্ব বহাল রেখেই সংযুক্ত আরব আমিরাতের নাগরিকত্ব গ্রহণ করতে পারবেন বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ